জুলাই সনদের আইনিভিত্তি ব্যতীত নির্বাচন শহীদের রক্তের সাথে বেঈমানি: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ব্যতীত জাতীয় নির্বাচন শহীদের রক্তের সাথে বেঈমানি। আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে। হিন্দুস্তানের সামনে আর মাথা নত করা যাবে না।

লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করতে হবে। হিন্দুস্তানি অপরাজনৈতিক দল আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের বাংলাদেশের মাটিতে রাজনীতি করার আর কোন অধিকার নাই। আমরা বাংলার মাটিতে আর নতুন কোন স্বৈরাচার ফ্যাসিজম দেখতে চাই না।

বৃহস্পতিবার বিকালে ৭ দফা দাবিতে জাগপা আয়োজিত বিজয় নগর পানির ট্যাংক থেকে পল্টন মোড় হয়ে বিক্ষোভ মিছিল প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. সফিকুল ইসলাম, ভিপি মু. মুজিবুর রহমান, প্রকাশনা সম্পাদক জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights