ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের তার ছিঁড়ে একজনের মৃত্যু, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুতের মেইন তার ছিড়ে রাস্তায় পড়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।

বৃহস্পতিবার বিকালে উপজেলা শহরের কলেজ স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বিকালে শহরের কলেজ স্ট্যান্ডে কাজ করছিল উপজেলার ফতেপুর গ্রামের কাঠমিস্ত্রি খোকন সেন। এ সময় ওজোপাডিকোর মেইন তার ছিড়ে তার গায়ের উপর পড়ে আগুন ধরে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় আহত হন মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামের কিশোর তানজিল হোসেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত তানজিলকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights