টঙ্গী ইজতেমা ময়দান নিয়ে নতুন যে সিদ্ধান্ত এলো

টঙ্গী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ২ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য খুরুজের জোড় বন্ধের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়। প্রজ্ঞাপনে নির্বাচন পূর্ব সময়ে টঙ্গী ইজতেমা ময়দানে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights