ট্রাইবেকারে দামুড়হুদাকে হারিয়ে হরিণাকুণ্ডুর জয়

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে হরিণাকুণ্ডু খেলোয়াড় কল্যাণ ফুটবল দল। রোববার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় চুয়াডাঙ্গার দামুড়হুদা ফুটবল দলকে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত করে তারা।

খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা। পরে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথমার্ধে উভয় দল একাধিক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দল। চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে নির্ধারিত সময়ের শেষ বাঁশি বাজা পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

টাইব্রেকারে হরিণাকুণ্ডু খেলোয়াড় কল্যাণ ফুটবল দল ৪-১ গোলে জয় নিশ্চিত করে। দলের গোলরক্ষক আসিফ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফরহাদ রেজা। সহকারী রেফারি ছিলেন রাজু আহম্মেদ, রাকিবুল ইসলাম ও খায়রুল ইসলাম। ধারাভাষ্য দেন রবিউল ইসলাম। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে আট দলীয় এই টুর্নামেন্টের খেলায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি আশরাফুজ্জামান রনি, ক্রীড়া সংগঠক অজিত ভট্টাচার্য, আসাদুজ্জামান মুকুল, সাংবাদিক জামির হোসেন, সাবজাল হোসেন, তৌফিকুজ্জামান কাজল, তপন কুমার বাটুল, নুরুল ইসলাম, মাসুদ জোয়াদ্দার, পারভেজ, ওয়াসিম, লেখন সর্দারসহ ক্রীড়া সংগঠনের অন্যান্য সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights