ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো চেয়ারম‍্যানের

মীর ফারুক হোসেন যশোর শার্শা প্রতিনিধি
সকালে মরনিংওয়াক করতে গিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গদখালি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী মোড়ল
নিহত শাজাহান আলী যশোর ঝিকরগাছা উপজেলা গদখালী ইউনিয়ন পরিষদের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান ছিলেন
মঙ্গলবার (৭ই নভেম্বর) সকাল সাতটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি ভাটার সামনে মর্নিং ওয়ার্কিং এর সময়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলস্টেশনের সহকারী মাস্টার হাসিনা খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় চেয়ারম্যান শাহজাহান আলী আজও সকালে মর্নিং ওয়ার্কিং এ বের হয়। সকাল সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি রেল লাইনের হওয়ায় যশোর রেলওয়ে জিআরপি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে নিহতের মৃত্যুদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

বিষয়টি নিয়ে যশোর জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ আতিকুর রহমানের মুঠোফোনে বারবার সংযোগ দিয়েও তাকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights