ঢাকায় আনা হলো ৩৫ মণ ওজনের ‘বাদশা’ ষাড়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের বাসিন্দা কামরুল ইসলাম গত আট বছর ধরে লালন-পালন করছেন ফ্রিজিয়ান হলস্টোন প্রজাতির বিশাল আকৃতির ষাড় ‘বাদশা’কে। দৈর্ঘ্যে ১০ ফুট এবং উচ্চতায় সাড়ে ৬ ফুট এই ষাড়টির ওজন বর্তমানে ৩৫ মণ। গত বছর এর ওজন ছিল ৩২ মণ, তখন দাম নির্ধারণ করা হয়েছিল ৯ লাখ টাকা, কিন্তু বিক্রি হয়নি।

বরিশালে ক্রেতার অভাবে কামরুল ইসলাম ষাড়টিকে ঢাকার হাজারিবাগ পশুর হাটে নিয়ে এসেছেন। শনিবার রাতে হাটে পৌঁছানোর পর থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত অনেকেই ষাড়টি দেখতে এসেছেন। তবে এখনও কোনো ক্রেতা পাওয়া যায়নি।

কামরুল ইসলাম জানান, ষাড়টির খাদ্য তালিকায় রয়েছে খড়, ঘাস, ছোলা, মসুর ডাল, ভুট্টার আটা, খৈল, ধানের গুঁড়া, চিটাগুড় ইত্যাদি। প্রতিদিন এসব খাদ্যদ্রব্যে ব্যয় হয় প্রায় ৮০০ টাকা। যত্নের জন্য একটি ফ্যান সার্বক্ষণিক চালু থাকে এবং প্রতিদিন গোসল করানো হয়। এখন পর্যন্ত ষাড়টির পিছনে মোট ব্যয় হয়েছে ৮ থেকে ৯ লাখ টাকা।

কামরুল ইসলাম আশা করছেন, ঢাকার পশুর হাটে ষাড়টি তার মনের মতো দাম পাবেন। তিনি বলেন, ‘বরিশালে ক্রেতা না পাওয়ায় ঢাকায় নিয়ে এসেছি। আশা করি, এখানে ভালো দাম পাবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights