অপু-বুবলীর লড়াই চলছেই

শোবিজ প্রতিবেদক

নায়ক শাকিব খানকে ঘিরে তার সাবেক দুই বধূ অপু বিশ্বাস আর শবনম বুবলীর যুদ্ধ থামছেই না। বরং বেড়েই চলেছে বলা যায়। চলচ্চিত্রপাড়ারই অনেকে বলছেন, বুবলী-অপু যুদ্ধ থামার নয়। সারাক্ষণই প্রতিযোগিতা চালে তাদের মধ্যে। অভিনেতা শাকিব খানকে কেন্দ্র করে এই দড়ি টানাটানি লেগেই রয়েছে। যদি ছেলের সঙ্গে নায়কের একটি ছবি পোস্ট করেন বুবলী। তার কিছুক্ষণ পরে তেমনই একটি ছবি পোস্ট করেন অপু। ফলে তাদের এই যুদ্ধ যে কখনো থামার নয় তা আন্দাজ করাই যায়। সম্প্রতি আবারও ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করলেন অভিনেত্রী বুবলী। নিজের ফেসবুকের পাতায় এ নায়িকা লেখেন, ‘যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও-তারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত।’ অভিনেত্রীর এই পোস্টকে কেন্দ্র করেই আলোচনা শুরু হয়েছে। দর্শকের একাংশের মতে, নিশ্চয়ই অপুর উদ্দেশেই এ পোস্টটি করেছেন নায়িকা। যে কারণে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছে অপু এবং বুবলীর অনুরাগীরা। নায়িকাদের অনুরাগীরা অনেকেই ব্যক্তিগতভাবে গায়ে মেখে নিয়েছেন এ বিষয়টি। অপুর ভক্তদের দাবি, তাদের প্রিয় অভিনেত্রীকে খোঁচা দিয়েই এমন পোস্ট করেছেন বুবলী। তবে বুবলীর অনুরাগীদের দাবি অন্য। কোনোভাবেই অপুর উদ্দেশে এ পোস্টটি করেননি তাদের প্রিয় নায়িকা। তবে অনেকে বুবলীর লেখা উপেক্ষা করে তার ছবি পছন্দ করেছেন। কিন্তু শাকিবকে নিয়ে অপু এবং বুবলীর মাঝের আগুন যে এখনো চাপা পড়েনি সমাজমাধ্যমের পাতায় তাদের এই যুদ্ধ সেই আভাসই দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights