ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। এ ছাড়া বেলা বাড়লেও দেখা মেলেনি সূর্যের। ফলে কনকনে ঠাণ্ডায় কাবু রাজধানীবাসী।

আজ সোমবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এমন তাপমাত্রা অব্যাহত থাকত পারে। পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শুষ্ক থাকতে পারে আবহাওয়া। সেই সঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights