ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবারও (১৭ জানুয়ারি) ভালো নেই রাজধানী ঢাকার বাতাস। ২৫৪ একিউআই স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ঢাকা। আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস ছিল ঢাকার।

বায়ুর গুণমান সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

একিউআই সূচক অনুযায়ী, ভারতের কলকাতা ২৪০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ছাড়া ভিয়েতনামের হ্যানয় ও ভারতের মুম্বাই যথাক্রমে ২৩৯ এবং ২০৩ একিউআই স্কোর নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

প্রতিদিনের বায়ুমান প্রকাশ করে শহরগুলো কতটা দূষিত কিংবা পরিচ্ছন্ন তা নাগরিকদের জানিয়ে দেয় একিউআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights