তুরাগ নদ থেকে যুবকের লাশ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে তুরাগ নদের চুয়ারিটেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ওই এলাকায় তুরাগ নদের পানিতে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি টঙ্গী নৌ-ফাঁড়িতে নিয়ে যায়।
লাশের পরিচয় শনাক্ত করতে হাতের ছাপ সংগ্রহ করা হয়েছে। নিহতের পরনে রয়েছে কালো রঙের গেঞ্জি ও জিন্স পেন্ট। গত কয়েকদিন আগে হত্যার পর তাকে নদের পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) উপ-পরিদর্শক আব্দুল মান্নান বলেন, লাশের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights