দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে জানিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিশেষ ভূমিকা রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। বহির্দেশের মতো টেক্সটাইল খাতে বাংলাদেশে ডিমান্ড তৈরি করতে হবে। বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার বৃহৎ সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে টেক্সটাইল খাতে পানির অপচয় না করা এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। পানি যে একটা সম্পদ, এটার পরিমিত ব্যবহার করতে হবে।

মন্ত্রী বলেন, টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে তৈরি পেশাজীবীদের দেশ-বিদেশে চাহিদা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights