নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
ঝিনাইদহ প্রতিনিধি-
দেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে নতুন করে একাধিক নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দিয়েছে ঝিনাইদহের কাজীরা। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।
সেসময় বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্টার ও নিকাহ্ রেজিস্টার কল্যাণ ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি আব্দুস সুবহান, সহ-সভাপতি সাইদুর রহমান, সেক্রেটারী মোস্তাফিজুর, কালীগঞ্জ থানার সভাপতি ইসরাইল হোসেন, সদস্য সাইদুর রহমান, উমর ফারুকহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদাণ শেষে তারা বলেন, বর্তমানে একটি নিকাহ্ রেজিস্টার মাসে গড়ে ৫ থেকে ৭ টি বিবাহ রেজিস্টি করেন। এই সীমিত উপার্জনে দ্রব্যমুল্যের উর্দ্ধগতির সাথে পাল্লা দিয়ে পরিবার-পরিজন নিয়ে সংসারের খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এর মাঝে যদি আবারো প্রতিটি ইউনিয়নে নতুন করে একাধিক নিকাহ্ রেজিস্টার নিয়োগ দেওয়া হয় তাহলে বর্তমান নিকাহ রেজিস্টাররা আর্থিক অনটনে পড়বেন। তাই সরকারের এই সিন্ধান্ত না নেওয়ার দাবী জানান তারা।
