‘নৌকা কীভাবে তীরে ভেড়াতে হয় শেখ হাসিনা তা জানেন’

অনলাইন ডেস্ক
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, নৌকা কীভাবে তীরে ভেড়াতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানেন। যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, ওরা নির্বাচন বানচাল করতে চায়। ওদের মানুষ ভোট দেবে না। ওরা যদি নির্বাচন বানচাল করতে আসে। তাহলে জনগণকে সাথে নিয়ে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।

বুধবার শরীয়তপুরের নড়িয়া পানি ভবনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights