পবিপ্রবিতে ব্যবস্থাপনা দিবস পালন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পঞ্চমবারের মতো ‘ম্যানেজমেন্ট ডে’ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স রুমে এটি উদযাপন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুজাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গির কবির সরকার।

কি রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিআইজি, এইচআর এবং অ্যাডমিন গাজী জসীম উদ্দিন, এসিআই লিমিটেডের ব্যবসায়িক পরিচালক কৃষিবিদ বশির আহমেদ, ইউটাহ নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান, নেসলে ও কিটক্যাটের বাণিজ্যিক উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক মনিরুজ্জামান বাহার।

উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা মানবসম্পদ ও বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যানেজমেন্ট স্টাডিজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights