পরিত্যক্ত পাইপের ভেতর মিলল তাজা বুলেট

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট মহানগরের কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত পাইপ থেকে ১৭টি তাজা বুলেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। মঙ্গলবার বিকেল ৩টার দিকে র‌্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে বুলেটগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।

তিনি জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাষ্টঘরের একটি পরিত্যক্তি ঘরের সঙ্গে যুক্ত একটি পাইপে পড়ে থাকা এই ১৭টি বুলেট উদ্ধার করা হয়েছে। পাইপটিও বহুদিন ধরে অব্যবহৃত। এসময় কাউকে আটক করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights