পরের বার আইপিএলে নাম দেওয়ার আগে আমরা ভাববো: সাকিব

স্পোর্টস ডেস্ক
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেটাঙ্গন এখনো উত্তাল। এই ঘটনার প্রভাব পড়েছে তরুণ পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিবেরও। তিনি জানিয়েছেন, আগামী বছর আইপিএল খেলার জন্য নাম দেওয়ার আগে তিনি সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত নেবেন।

মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল, কিন্তু রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে তাকে টুর্নামেন্ট শুরুর আগে বাদ দেওয়া হয়। এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত গিয়ে বিশ্বকাপ খেলায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সাকিব মঙ্গলবার রাজশাহী ওয়্যারিয়র্সের অনুশীলনের পরে বলেন, ‘আইপিএল থেকে মুস্তাফিজকে কেন সরিয়ে দেওয়া হলো, তা আমরা কেউ জানি না। হয়তো রাজনৈতিক কারণে। কিন্তু ক্রিকেটে রাজনীতি না থাকা ভালো। একজন ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলার ইচ্ছা থাকে। তবে আগামী বছর নাম দেওয়ার বিষয়ে আমরা দেশের অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights