পিকআপের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট-কোম্পানীগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। শুক্রবার রাতে মহাসড়কের সালুটিকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর রহমান (৩৬) ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সিলেট অঞ্চলে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা গেছে, অফিসিয়াল কাজে আতিকুর রহমান মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থানায় গিয়েছিলেন। ফেরার পথে সালুটিকর এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আতিকুর রহমান। এসময় তার সঙ্গে থাকা এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সাইফুল ইসলাম জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights