পিতা ধনকুবের ২০ বছর বয়স পর্যন্ত জানতেন না ছেলে, কিন্তু কেন?

অনলাইন ডেস্ক

২১ বছর বয়সে এসে চীনের এক তরুণ প্রথম জানতে পারেন তার বাবা আসলে একজন ধনকুবের। ২০ বছর পর্যন্ত সে তথ্য গোপন রাখার কারণ কী ছিলো?

আসলে জানা যায়, বাবা চাননি তার ছেলে বিলাসবহুল জীবনে অভ্যস্ত হোক। তাই নিজের বিষয়-সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে আনেননি কোনো দিন।

সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণের বাবা ঝাং ইয়োডং চীনের একটি খাবার সংস্থার মালিক। যে সংস্থা বছরে ৬০০ মিলিয়ান ইয়ানেরও বেশি ব্যবসা করে থাকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০০ কোটি টাকার সমান।
২১ বছরের তরুণ ঝাং জিলং এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‌‘বিগত ২০ বছর ধরে তার বাবা তার কাছে এই তথ্য গোপন করেছিলেন। কারণ, তিনি চেয়েছিলেন তার সন্তান কষ্ট করে অর্জন করতে শিখুক। যদিও বাবার সংস্থার ব্যাপারে পরিবারের অন্যদের থেকে কানাঘুষো অনেক কিছুই শুনেছিলেন। তার ধারণা ছিলো বাবার সংস্থা দেনার দায়ে ডুবতে বসেছে। তাই তাদের পরিবার একটি অত্যন্ত সাধারণ বাড়িতে থাকে। একেবারে ছা-পোষা মধ্যবিত্ত জীবনযাপন করে। বিখ্যাত বাবার বিস্তারিত পরিচয় না দিয়েই আর পাঁচটা সাধারণ শিশুদের মতো তাকেও পরীক্ষা দিয়ে স্কুলে ভর্তি করানো হয়েছিল। কলেজ থেকে স্নাতক হয়ে আর পড়াশোনা করতে চাননি জাং। কারণ, পরিবারের ভার বহন করার জন্য প্রাণপণে একটি চাকরির খোঁজ করছিলেন তিনি। ঠিক সেই সময় জাংয়ের বাবা তাকে সেই সত্যি জানান।’

পুত্র সঠিক পথেই রয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে দেখে জাং ইয়োডং নিজের সংস্থার অর্ধেক দায়ভার ছেলের হাতে তুলে দিয়েছেন। সংস্থার ই-কমার্স বিভাগের দায়িত্ব এখন তিনিই সামলান। সন্তান মানুষ করার এই পাঠই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights