ফুলপুরে অনলাইন গেমসে আসক্ত যুবকের আত্মহত্যা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ইকরামুল হক (২১) নামে অনলাইন গেমসে আসক্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (২ নভেম্বর) বিকাল ৩টার দিকে বাড়ির পাশে বাঁশঝাড়ে তাকে ঝুলে থাকতে দেখে এলাকাবাসী। পরে থানায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত ইকরামুল উপজেলার ফুলপুর সদর ইউনিয়নের বাতিকুড়া গ্রামের আব্দুল কাদির সরকারের ছেলে।
সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ও (ওসি) মোহাম্মাদ আব্দুল হাদিসহ পুলিশের একটি টিম পরিদর্শন করেন এবং তার ঝুলন্ত থানায় নিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাদি বলেন, যতটুকু জানা গেছে, তিনি অনলাইনে গেমসে আসক্ত ছিলেন। খেলায় হেরে হয়ত হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই হতাশা থেকেই হয়ত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান বলেছেন, এখনই তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তদন্ত চলমান। তার মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights