ফুলপুরে কিশোরীর লাশ উদ্ধার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে লাকি আক্তার নামে ১৪ বছরের এক কিশোরী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের দেবোত্তর বেরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, লাকি ওই গ্রামের জাহির উদ্দিন ও নাজমা আক্তারের একমাত্র কন্যা। তবে তাদের দুজন ছেলে সন্তান আছে। লাকির মা ঢাকায় কাজ করেন আর লাকি রহিমগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরকারের বাড়িতে কাজ করতো।
এ ব্যাপারে ফুলপুর থানার এসআই কামাল হোসেন বলেন, লাকি রহিমগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরকারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। চেয়ারম্যান হজ্বে যাবেন বলে তার অভিভাবককে ডেকে কয়েকদিন আগে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর আজ সে তাদের থাকার ঘরে আত্মহত্যা করে। কিন্তু কেন, তা জানা যায়নি। পরে তার দাদি ঘরে ঢুকতে গিয়ে দরজা বন্ধ পেয়ে ডাক চিৎকার করলে আশপাশের মানুষ দৌড়ে আসে। ততক্ষণে মারা যায় লাকি।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, লাকিকে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তার ময়নাতদন্ত সম্পন্ন হলে প্রকৃত রহস্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights