বইমেলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে : সংস্কৃতি উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বইমেলায় বিশৃঙ্খলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি। একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, পাশাপাশি এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য- এ ধরনের ঘটনা মেলা প্রাঙ্গণে আর ঘটতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই সব রকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি। সতর্ক থাকি কারো পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জনকে যেন জটিলতায় না ফেলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights