বগুড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সদরের এরুলিয়া আইডিয়াল একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীণবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে একাডেমি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দারুস সুফফা ট্রাস্টের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের সভাপতিত্বে ও অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদরাসার অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম, অধ্যক্ষ ইকবাল হোসেন, সমাজসেবক আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সমাজকে কুরআন হাদীসের আলোকে সুন্দর করে গড়ে তুলতে পারলে রাষ্ট্র অবশ্যই সুন্দর হবে। সমাজ থেকে সন্ত্রাস, দুর্নীতি দূর হবে। দেশ কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights