বাগেরহাট-৪: শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী

অনলাইন ডেস্ক
প্রচারণা শেষ, ভোটের ক্ষণ গুণছে দেশবাসী। ঠিক সেই সময়েই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান (শিপন)। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা কাজী খায়রুজ্জামান (শিপন)।

কাজী খায়রুজ্জামান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হলে খায়রুজ্জামান নির্বাচন কমিশনে আপিল করেন। পরে মনোনয়ন ফিরে পেয়ে ‘হরিণ’ প্রতীক নিয়ে প্রচারণায় নামেন তিনি। গত ২১ জানুয়ারি খায়রুজ্জামানকে বহিষ্কার করে বিএনপি।

কাজী খায়রুজ্জামান বলেন, আমার নিজের ও কর্মীদের জীবনের শঙ্কা আছে। নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বিদেশি নম্বর থেকে আমার কর্মী ও আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমরা মনে করি, মোরেলগঞ্জ-শরণখোলায় সুষ্ঠু নির্বাচন হবে না, এরই পরিপ্রেক্ষিতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights