বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন ভালুকার আনোয়ারা নীনা

ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি

​জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা।

​তিনি উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে শিক্ষা সপ্তাহ-২০২৬ এ অংশগ্রহণ করেন।

​সম্প্রতি তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের নিকট থেকে তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ বাস্তবায়ন কমিটির সভাপতি ও ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মো: সাইফুর রহমান এবং জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ক্রেস্ট ও সনদ গ্রহণ করার পর আনোয়ারা নীনা বলেন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের। এই অর্জন শুধুই আমার নয়; এটি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রীদের আন্তরিক সহযোগিতা ও ভালো ফলের সাফল্য। সবার ভালোবাসা ও দোয়া নিয়েই আমি আগামীতে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights