বিশ্বকাপের সেরা একাদশের অধিনায়ক উলভার্ট, নেই হারমানপ্রিত

স্পোর্টস ডেস্ক
ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর (বাঁয়ে), দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। ছবি: আইসিসি

উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলেও অধিনায়ক হারমানপ্রিত কৌর এবার স্থান পাননি আসরের সেরা একাদশে। অধিনায়ক মনোনীত হয়েছেন ফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

সেরা একাদশে সুযোগ পেয়েছেন চ্যাম্পিয়ন ভারত, রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনাল থেকে ছিটকে পড়া অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা। একাদশে ওপেনিংয়ে যায়গা পেয়েছেন উলভার্ট ও ভারতের স্মৃতি মান্ধানা।

ব্যাটিং অর্ডারে তিন নম্বরে রাখা হয়েছে জেমিমা রদ্রিগেসকে। তিনি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে বিদায় দেয়ার পথে ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ চার নম্বরে থাকছেন; ব্যাটে ২০৮ রান ও বল হাতে ১২ উইকেট নিয়েছেন তিনি।

অ্যাশলি গ্যার্ডনার পাঁচ নম্বরে; ৭ ইনিংসে ৩২৮ রান ও ৭ উইকেট নিয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ পারফরম্যান্স দেখিয়েছেন। ম্যান অব দা টুর্নামেন্ট দিপ্তি শর্মা ছয় নম্বরে থাকছেন, ৭ ইনিংসে ২১৫ রান ও ২২ উইকেট নেন।

পেস বোলিং অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড ও ঝড় তোলার শেষ ব্যাটার নেডিন ডি ক্লার্ক আছেন একাদশে। কিপার হিসেবে দলে রাখা হয়েছে পাকিস্তানের সিদ্রা নাওয়াজ। এছাড়া আছেন অ্যালানা কিং, সোফি এক্লেস্টোন, অতিরিক্ত হিসেবে ন্যাট সিভার-ব্রান্ট।

সেরা একাদশের পূর্ণ তালিকা:

অধিনায়ক: লরা উলভার্ট

ব্যাটসম্যান: স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগ্‌স, মারিজান ক্যাপ, অ্যাশলি গ্যার্ডনার, দিপ্তি শর্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, নেডিন ডি ক্লার্ক

উইকেট কিপার: সিদ্রা নাওয়াজ

বোলার: অ্যালানা কিং, সোফি এক্লেস্টোন

অতিরিক্ত: ন্যাট সিভার-ব্রান্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights