বীর মুক্তিযোদ্ধা ইলা রাণী আর নেই

অনলাইন ডেস্ক

বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা ইলা রাণী রায় (৮২) মারা গেছেন। বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ পৌরসভার সতাল এলাকায় নিজ বাসায় মারা যান তিনি।

শুক্রবার সকালে তার মরদেহে জাতীয় পতাকায় আবৃত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর পুলিশ বাহিনীর সশস্ত্র সালামের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম ও সদর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া।

এসময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, ভূপাল নন্দী ও মধাব গোবিন্দ দাস উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা শেষে পার্শ্ববর্তী শ্মশানে ইলা রাণীর শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
তার স্বর্গীয় স্বামী নেত্রকোণার সুকুমার ভাওয়াল ব্রিটিশ আমলে টংক আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন কারাবাস করেছিলেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন।

নিঃসন্তান ইলা রাণী মৃত্যুকালে একমাত্র অবিবাহিত বোন মলিনা রাণী রায়কে (৭৫) রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights