বেড়াতে গিয়ে ৩৮ কোটি টাকার লটারি জিতলেন পর্যটক
অনলাইন ডেস্ক
‘এক সন্ধ্যায় হোটেলে ফেরার আগে আমি কাছের একটি দোকানে ঢুকি। আমি দেখতে পাই, আল্টিমেট ডায়মন্ড জ্যাকপট খেলায় সে মুহূর্তে বেশ বড় অঙ্কের পুরস্কার দেওয়া হচ্ছে। ভাগ্য যাচাই করতে আমি একটি টিকিট কিনে ফেলি। হোটেলে ফিরে আমি যখন লটারির ফলাফল দেখি, দেখতে পাই, আমিই পুরস্কার জিতেছি, পুরস্কারের অংশ ৩০ লাখ ডলারের বেশি। ওই মুহূর্তে আমি একই সঙ্গে হতবাক এবং বিস্মিত হয়েছিলাম। আমি নড়তে পারছিলাম না।’
বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেড়াতে গিয়ে এভাবে লটারি জেতা এক পর্যটক।
তিনি লটারিতে ৩১ লাখ ৮৮ হাজার ১০৪ মার্কিন ডলার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যা ৩৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি।
ওই পর্যটক নিজের ডাকনাম ‘ট্রাভেলিং ট্রেজার’ বলেছেন। তিনি ইলিনয় লটারি কর্মকর্তাদের বলেছেন, ‘আমি এর আগেও শিকাগোতে এসেছি। কিন্তু আগে কখনো এখানকার জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখার সুযোগ পাইনি। তাই এবার আমি যতটুকু সম্ভব ঘুরে বেড়ানোর বিষয়টি নিশ্চিত করতে চেয়েছিলাম।’
সূত্র : ইউপিআই
