ভারতের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারগুলোর এআই রূপান্তর

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভাবনীয় রূপান্তরের এই যুগে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার থেকে বিশ্বমানের উদ্ভাবনী চালিকাশক্তিতে পরিণত হচ্ছে ভারত। আন্তর্জাতিক বাজারের তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান নিয়েলসেনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বৈশ্বিক অগ্রযাত্রাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে দেশটির শক্তিশালী কারিগরি ও মেধাভিত্তিক ইকোসিস্টেম।

একসময় ভারতের এসব কেন্দ্রকে মূলত খরচ কমানোর উদ্দেশ্যে কেবল ব্যাক-অফিস সাপোর্ট হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। বর্তমানে নিয়েলসেনের উদ্ভাবনী কৌশলের মূল কেন্দ্রে রূপ নিয়েছে ভারতের এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারগুলো। বিশ্বমানের দক্ষ প্রকৌশলী, ডেটা সায়েন্টিস্ট ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে গড়ে ওঠা এই অবকাঠামো কেবল মূল কার্যক্রম পরিচালনাই করছে না বরং এআইভিত্তিক নতুন নতুন প্রযুক্তি ও বৈশ্বিক পণ্যের নকশাও প্রণয়ন করছে।

বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি উপাত্ত বিশ্লেষণ করে নিখুঁত বাজার পূর্বাভাস তৈরিতে নীলসেন বড় ধরনের ভূমিকা রাখছে। সেই প্রক্রিয়ায় ভারতে তৈরি এআই ও মেশিন লার্নিং অ্যালগরিদমগুলো কার্যকর ভূমিকা পালন করছে। ভারতের দক্ষ মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তি অবকাঠামো ব্যবহার করে কোম্পানিটি তাদের ডেটা অ্যানালিটিক্স এবং মিডিয়া পরিমাপ পদ্ধতির আধুনিকায়ন নিশ্চিত করছে। ফলে বিশ্বজুড়ে নিয়েলসেনের গ্রাহকরা আরও দ্রুত, সঠিক ও নির্ভরযোগ্য তথ্যভিত্তিক সিদ্ধান্তের সুযোগ পাচ্ছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ভারতের প্রযুক্তি খাত এখন কেবল প্রথাগত পরিষেবা প্রদানের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনারেটিভ এআই, ডেটা সায়েন্স এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো আধুনিক ক্ষেত্রে ভারতীয় তরুণদের দক্ষতা বিশ্বমঞ্চে অনন্য উচ্চতা তৈরি করেছে। নিয়েলসেনের এআই চালিত বৈশ্বিক অগ্রগতি নিশ্চিত করতে ভারত উদ্ভাবনী মূল চালিকাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।

সূত্র: মানি কন্ট্রোল ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights