ভূমি উন্নয়ন করসংক্রান্ত আপত্তি ৭ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

অনলাইন ডেস্ক

ভূমি উন্নয়ন কর সংক্রান্ত আপত্তিসমূহ সাত দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের সব সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে পাঠানো চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়েছে।

ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম জোরদার ও সেবার গতি বাড়াতে হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে-

১. ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য হোল্ডিং খোলার আবেদন যাচাই শেষে অনধিক ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পন্ন করতে হবে।

২. অনুমোদনযোগ্য না হলে উপযুক্ত কারণ উল্লেখ করে বাতিল করতে হবে, যেন নাগরিকরা জানতে পারেন।

৩. সহকারী কমিশনারের (ভূমি) কাছে ভূমি উন্নয়ন করের পরিমাণ, বকেয়া সাল, জমির ব্যবহারভিত্তিক শ্রেণি বিষয়ে আপত্তি দায়ের হলে সে বিষয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে।

ভূমি রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট সবাইকে গুরুত্ব দেওয়ার অনুরোধসহ এ নির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights