মাগুরায় বাড়ছে ডেঙ্গুর প্রকাপ,একদিনেই হাসপাতালে ভর্তি ৮৩

মাগুরা প্রতিনিধি

মাগুরায় হঠাৎ বেড়েছে ডেঙ্গু প্রকোপ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৮৩ জন রোগী ভর্তি হয়েছেন। সদর হাসপাতালসহ তিন উপজেলার হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ৩০ জন, মহম্মদপুর উপজেলা হাসপাতালে ২৮ জন, শালিখা উপজেলা হাসপাতাল ৫ জন এবং শ্রীপুর উপজেলা হাসপাতাল ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পযর্ন্ত জেলায় প্রায় ২০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন। কিন্তু গত ২৪ ঘণ্টায় ৮৩ জন নতুন রোগী ভর্তি হওয়ায় বিষয়টি ব্যাপক আকারে আলোচনায় এসেছে।

জেলা সিভিল সার্জন মো. শামীম কবীর বলেন, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি। চিকিৎসকেরা ঠিকমত রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়নি। আক্রান্তের হার বেশি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights