মেন্ডিস-বিক্রমার সেঞ্চুরিতে শ্রীলঙ্কার ৩৪৪, জিততে রেকর্ড গড়তে হবে পাকিস্তানকে

অনলাইন ডেস্ক

পাকিস্তানকে ভারতের হায়দ্রাবাদে বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। কুশাল মেন্ডিস ও সাদেরা সামারাবিক্রমার সেঞ্চুরিতে বাবর আজমের দলের সামনে ৩৪৫ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে লঙ্কানরা।

শুরুতে ওপেনার কুশাল পেরেরাকে হারালেও লঙ্কান শিবিরে তেমন কোনো ধাক্কা লাগেনি। তিনে নামা কুশাল মেন্ডিসকে নিয়ে দলের হাল ধরেন পাথুম নিশাঙ্কা। তাদের ১০২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় দাসুন শানাকার দল।

৫১ রানে নিশাঙ্কা ফিরলেও সামারাবিক্রমার সাথে ১১১ রানের জুটি গড়েন মেন্ডিস। হাসান আলি মেন্ডিসকে ১২২ রানে ফেরালেও পথ হারায়নি লঙ্কা। সামারাবিক্রমার মেন্ডিসের যোগ্য উত্তসূরী হয়ে শতক হাঁকান। তাকেও শেষ পর্যন্ত ১০৮ রানে ফেরালেন হাসান আলি।
তাদের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৪৪ রান তোলে শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights