মেসিকে ‘সর্বকালের সেরা’ মানেন না স্পেন কোচ

অনলাইন ডেস্ক

ক্লাব ফুটবলের মতো জাতীয় দলে দলবদলের কোনো সুযোগ নেই। তবে যদি এমন সুযোগ থাকতো, তাহলে কাকে দলে নিতেন স্পেন কোচ লুইস দে লা ফন্তে?

এমন প্রশ্নের জবাবে ‘মোভিস্টার ফুটবল’-কে স্পেন কোচ বলেন, তার দলের জন্য পারফেক্ট খেলোয়াড় হতে পারতেন লিওনেল মেসি। যদিও মেসির বয়স এখন ৩৬ বছর। তাছাড়া তিনি খেলছেন তুলনামূলক পিছিয়ে থাকা ক্লাব ফুটবল প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। তা সত্ত্বেও নিজের স্পেন দলের মেসিকে ‘পারফেক্ট’ মনে করেন দে লা ফন্তে।

কিন্তু ‘আর্জেন্টাইন খুদে জাদুকর’কে ‘সর্বকালের সেরা’ মানতে নারাজ তিনি। তার মতে, মেসির সাবেক ক্লাব বার্সেলোনার কিংবদন্তি ইয়োহান ক্রুইফ সেই তকমার দাবিদার। বার্সাকে বহু শিরোপা জিতিয়েছেন ডাচ কিংবদন্তি ক্রুইফ। কিন্তু নিজ দেশ নেদারল্যান্ডসকে বিশ্বকাপ জেতাতে পারেননি তিনি। তবে তাকে সর্বকালের সেরাদের একজন হিসেবে মেনে নেন ফুটবলপ্রেমীরা, বিশেষ করে স্প্যানিশরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights