যুক্তরাজ্যে খেলার মাঠ থেকে মিললো ১৭৫ যুদ্ধবোমা

অনলাইন ডেস্ক
স্কটল্যান্ডের সীমান্তবর্তী ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা নর্থাম্বারল্যান্ডের উলার শহরে একটি শিশুদের খেলার মাঠের মাটির নিচ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ১৭৫টিরও বেশি অনুশীলন বোমা পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের ধারণা, মাঠটির নিচে আরও বোমা রয়েছে।

নর্থাম্বারল্যান্ডের একটি ছোট শহর উলারের স্কটস পার্ক খেলার মাঠটি সংস্কার করার জন্য নির্মাণ প্রকল্প চলার সময় বোমাগুলি আবিষ্কৃত হয়েছিল।

এক বিবৃতিতে প্যারিশ কাউন্সিল জানিয়েছে, গত জানুয়ারির শেষ দিকে ওই মাঠের মাটির নিচে বোমা থাকার তথ্য পাওয়া যায়। তারপর ফেব্রুয়ারির শুরুর দিকে শুরু হয় খনন।

বিবৃতিতে বলা হয়, ‌‘উদ্ধার প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং ভেতরকার অন্যান্য উপাদান এখনও অক্ষত আছে। এই বোমাগুলোর যে শক্তি, তাতে এগুলো কয়েকটি বিস্ফোরিত হলেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটবে।’

উলার শহরে ‘স্কটস পার্ক’ নামে শিশুদের একটি পার্ক রয়েছে। যে জমিতে বোমার সন্ধান পাওয়া গেছে, সেটি স্কটস পার্কের সংলগ্ন। পার্ক আরও বড় করার জন্য সরকারের কাছ থেকে সেই জমিটি বরাদ্দ নেয় প্যারিশ কাউন্সিল। গত ডিসেম্বরে এ প্রকল্পের জন্য অর্থও বরাদ্দ করে ব্রিটেনের সরকার।

সেই অনুযায়ী গত জানুয়ারির শেষ দিকে পার্ক সম্প্রসারণের কাজ শুরুর অংশ হিসেবে জমিটি খোঁড়া শুরু হয়। অল্প কিছুক্ষণ খননকাজ চালানোর পরই সেখানে বোমার সন্ধান পাওয়া যায়।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights