রংপুর বিভাগের শ্রেষ্ঠ সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই মুর্শেদ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের জেলা সিভিল সার্জন ডা.মঞ্জুর-ই-মুর্শেদ। তিনি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়াসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় এবার রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সিভিল সার্জন নির্বাচিত হয়েছেন।

সোমবার রংপুর স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই মুর্শেদ এর নাম ঘোষণা করেন রংপুর বিভাগীয় পরিচালক ডা. মোঃ এবিএম আবু হানিফ। এছাড়াও তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। জানা গেছে, গত এক মাসে রংপুর বিভাগের ৮টি জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর বিবেচনা করে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগকে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত করা হয়। এসময় সভাকক্ষে ৮ জেলার সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মঞ্জুর-ই মোর্শেদ বলেন, এটা অবশ্যই আমি ও আমার স্বাস্থ্যবিভাগের জন্য অনেক ভালো একটি অর্জন যা আগামীতে কাজে উৎসাহ বৃদ্ধি করার পাশাপাশি দায়িত্ব বেড়ে গেল। ৮ জেলার মধ্যে কুড়িগ্রাম এ সম্মাননা পাওয়াতে আমরা স্বাস্থ্যবিভাগ অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আরও ভালোভাবে আমাদের স্বাস্থ্য বিভাগের যে দায়িত্ব আছে আমরা পালন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights