রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

অনলাইন ডেস্ক
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ শেরপুরের শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে। বর্তমানে তিনি নর্দা কালাচাঁদপুর রিকশা গ্যারেজে থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ইউসুফের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights