রাজধানীতে পৃথক স্থানে কিশোরীসহ দুইজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। এছাড়া কদমতলীতে রিমি (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাসপট্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে ছিলেন। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ভোর ৫টা ১৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে মঙ্গলবার দিবাগত রাতে কদমতলী থানাধীন বরইতলা মহিলা মাদ্রাসার গলির ইয়াসিন বাড়িতে রিমির মৃত্যু হয়। তিনি ওই বাড়ির ভাড়াটিয়া জালাল হোসেনের মেয়ে। তাঁর মরদেহও ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মায়ের সঙ্গে অভিমান করে রিমি বিষপান করে। পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। রাত আনুমানিক ১টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিমিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক পৃথক দুটি ঘটনায় মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights