সখীপুরে মানব বর্জ দিয়ে তৈরি কো-কম্পোষ্ট প্লান্ট পরিদর্শন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মানব বর্জ দিয়ে তৈরি কো-কম্পোষ্ট প্লান্ট পরিদর্শন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার গড়গোবিন্দপুর এলাকায় এই প্লান্ট পরিদর্শন করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম।
এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, যুগ্ম সচিব মো. এমদাদুল হক চৌধুরী, জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী, বাসা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ওসি শেখ শাহিনুর রহমান, পার্থ হেফাজ শেখ প্রমুখ।
উল্লেখ্য, বাসা ওয়াশ ও ওয়াটার এইড-এর সহযোগিতায় ২০১৫ সালে সখীপুর পৌর সভায় মানব বর্জ দিয়ে কো-কম্পোষ্ট প্লান্ট শুরু করা হয়। সম্প্রতি সময়ে এই কো-কম্পোষ্ট প্লান্ট সারা দেশের পৌর সভার মধ্যে সখীপুর পৌরসভা একটি মডেল হিসেবে পরিচিত।
