সময়ের আগেই ফাঁস রসায়নে নোবেল বিজয়ীদের নাম: রিপোর্ট

x
অনলাইন ডেস্ক

চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা চলছে। গত ২ অক্টোবর থেকে সুইডেনের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার কথা রয়েছে।

কিন্তু রয়্যাল সুইডিশ একাডেমির অসাবধানতার কারণে এবার এই বিষয়ে বিজয়ীদের নাম আগেই ফাঁস হয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সুইডেনের সংবাদমাধ্যম দাগেনস নাইহেতার।
তবে তথ্য ফাঁসের বিষয়টি অস্বীকার করেছে সংস্থাটি। তারা বলেছে, বিজয়ীদের নাম ঘোষণা করার নির্দিষ্ট সময়ের এখনো কয়েক ঘণ্টা বাকি আছে।

সুইডিশ এ সংবাদমাধ্যমটি জানিয়েছে, নোবেল পুরস্কারের বিজ্ঞান বিষয়ক এই একাডেমির এক ইমেইলের মাধ্যমে বিজয়ীদের নাম ফাঁস হয়ে গেছে।

ওই ইমেইলে বলা হয়েছে, “২০২৩ সালে রসায়নে নোবেল দেওয়া হয়েছে কোয়ান্টাম ডট ও ন্যানোপার্টিকেলস আবিষ্কার ও অগ্রগতিতে অবদান রাখার জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights