সাঘাটায় অবৈধ কয়লা তৈরির ৩০ চুল্লি ধ্বংস

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করা হয়।

অভিযানে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রী রতন কুমার দত্ত, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজাহারুল ইসলাম, পরিদর্শক শের আলমসহ ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামালেরপাড়া এলাকায় গাছের কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরি করা হচ্ছিল। এতে বনজ সম্পদ ধ্বংসের পাশাপাশি চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম বলেন, ধ্বংস করা এসব অবৈধ চুল্লি পুনরায় স্থাপন করে কয়লা তৈরির চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে কয়লা তৈরির কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights