সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

অনলাইন ডেস্ক

রাজধানীর ইস্কাটন থেকে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ সোমবার দুপুর ১২টার দিকে ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছিলেন আবু আলম মোহাম্মদ শহীদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights