সুস্থ হার্টের প্রত্যয়ে ফরচুন রাইস ব্র্যান অয়েলের ওয়াকাথন

অনলাইন ডেস্ক

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে ‘হার্টের জন্য হাঁটো’ শীর্ষক ওয়াকাথনের আয়োজন করেছে ফরচুন রাইস ব্র্যান অয়েল। গত ৩ অক্টোবর আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল নিয়মিত হাঁটা, শারীরিক সক্রিয়তা ও স্বাস্থ্যকর জীবনযাপনের বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

ওয়াকাথনে ফরচুন রাইস ব্র্যান অয়েলের ভোক্তা, বিভিন্ন পেশাজীবী, ইনফ্লুয়েন্সারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। হাঁটার মাধ্যমে অংশগ্রহণকারীরা হৃদ্‌স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং দৈনন্দিন জীবনে শারীরিক কার্যক্রম বাড়ানোর বার্তা দেন।

আয়োজকেরা জানান, ‘হার্টের জন্য হাঁটো’ কর্মসূচির মাধ্যমে মানুষকে নিয়মিত হাঁটা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি, সঠিক মাত্রায় গামা-ওরাইজেনল সমৃদ্ধ ফরচুন রাইস ব্র্যান অয়েল প্রতিদিনের রান্নায় ব্যবহারের বিষয়েও সচেতন করা হয়। এটি স্বাস্থ্যকর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights