সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা-জামালরা
অনলাইন ডেস্ক
আগামী সেপ্টেম্বর মাসে আন্তর্জাতিক ফিফা উইন্ডোকে ঘিরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) রবিবার তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে, বাংলাদেশ দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা।
