সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

অনলাইন ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে পুলিশ ট্রেনিং স্কুলের বাইরের একটি ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। অজ্ঞাত ডিভাইসের সাহায্যে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে কর্মকর্তা ও বেসামরিক নাগরিক উভয়ই ছিলেন। তারা স্থানীয় সময় বৃহস্পতিবার জেনারেল কাহিয়ে পুলিশ একাডেমির বাইরে চা পান করছিলেন। পুলিশ এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরণটি একটি গাছের নিচে ঘটেছে যেখানে এলাকার বাসিন্দারা বিশ্রাম নিচ্ছিলেন।

আল-কায়েদার সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি প্রায়ই সামরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালায় সোমালিয়ার সরকারকে উৎখাত করার প্রচেষ্টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights