সৌদি যুবরাজের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে শুক্রবার সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহহিয়ান। দুই দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করার মিশনে বর্তমানে সৌদি আরবে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন এই দুই নেতার বৈঠকের ছবি প্রকাশ করেছে। তারা বন্দরনগরী জেদ্দায় এই সাক্ষাৎ করেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি যুবরাজ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা ও ভবিষ্যত সুবিধার নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রিয়াদে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সাথে আলোচনা করেন।

সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights