স্বামীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে স্বামীর সাথে ঝগড়া করে এক গৃহবধূর আত্মহননের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে পুলিশ ঝুলন্ত অবস্থায় সেলিনা আক্তার (২৪) নামের ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল বীরকুলি গ্রামে এ ঘটনা ঘটে। সেলিনা ওই গ্রামের সাইফুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে স্বামীর সাথে সেলিনার ঝগড়া হয়। পরে উভয় ঘুমাতে যান। রবিবার সকালে ঘুম থেকে ওঠে সেলিনাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শোরচিৎকার করে স্বামী সাইফুর। পরে বাড়ির লোকজন এসে সেলিনাকে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনের মাধ্যমে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সালুটিকর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক নির্মল চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের পর গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights