অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

যথাযথ পাশ বা অনুমতিপত্র ব্যতীত দর্শনার্থীদের আর বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সচিবালয়ের নিরাপত্তা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।

বুধবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে যথাযথ অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। যা সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া এতে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ারও আশঙ্কা থাকে।

তাই সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সব দর্শনার্থী প্রবেশের আগে যথাযথভাবে OTP বা অনুমতিপত্র যাচাই করে এরপর প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights