আমিই ইতিহাসের সেরা : রোনালদো

ক্রীড়া ডেস্ক

ফুটবল বিশ্বে নতুন ঝড় তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার দাবি করে পর্তুগিজ তারকা জানিয়েছেন, তার বর্তমান ফর্ম এবং গোলের রেকর্ডকে যথাযথ মূল্যায়ন করছে না ফুটবলবিশ্ব। সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল জাতীয় ক্যাম্প ছাড়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে যাওয়ায় তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সিএনএন-কে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড কোচ জর্জে জেজুসের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ তোলেন। তার মতে, কোচের ভুল ব্যাখ্যার কারণেই তাকে দল ছাড়তে বাধ্য করা হয়েছে। তবে এসবের মাঝেই নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী রোনালদো বলেন, ‘আমি ৯২০, ৯২৫ বা ৯৩০টি গোল যা-ই করি না কেন… আমিই ইতিহাসের সেরা খেলোয়াড়, কথা শেষ।’ পেশাদার ক্যারিয়ারে ক্লাব ও দেশ মিলিয়ে ১ হাজার ৩৩৭ ম্যাচে ৯৮০টি গোল করা এই মহাতারকা হাজার গোলের মাইলফলক স্পর্শ করার বিষয়ে দীর্ঘমেয়াদি চাপ নিতে নারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights