ইরানে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা পেন্টাগনের

অনলাইন ডেস্ক
কূটনৈতিক আলোচনার অগ্রগতির মধ্যেই ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা প্রস্তুত করে রাখছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য সামনে এসেছে।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, পেন্টাগন মূলত তিন দিনব্যাপী এক বিশেষ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার রূপরেখা তৈরি করেছে। এই সামরিক পরিকল্পনায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানা বা অস্ত্রাগার, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো এবং শীর্ষ সামরিক কমান্ড সেন্টারগুলোকে প্রধান লক্ষ্যবস্তু (টার্গেট) হিসেবে নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দিয়ে একাধিকবার সামরিক অভিযান শুরুর প্রস্তাব নাকচ করলেও, প্রতিরক্ষা বিভাগকে সব ধরনের প্রস্তুতি বা বিকল্প পরিকল্পনা তৈরি রাখার নির্দেশ দেন। তবে ট্রাম্প বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, আসন্ন নভেম্বরের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনের আগে তিনি ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালাবেন না।

এদিকে, পারস্য উপসাগর ও সংলগ্ন সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলা বৃদ্ধি পাওয়ার জবাবে চলতি মাসেই ইরানের নিকটবর্তী জলসীমায় তৃতীয় পারমাণবিক যুদ্ধজাহাজ (এয়ারক্রাফট ক্যারিয়ার) মোতায়েন করেছে পেন্টাগন। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights