ওমান সফর শেষে আবারও পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
ওমান সফর শেষ করে আজ রবিবার রাতেই পুনরায় পাকিস্তানে ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শনিবার ইসলামাবাদে একটি ‘ফলপ্রসূ সফর’ শেষ করে তিনি ওমানের উদ্দেশে রওনা হয়েছিলেন। তবে পাকিস্তানের রাজধানীতে অবস্থানকালে মার্কিন কোনো মধ্যস্থতাকারীর সঙ্গে তার কোনো বৈঠক হয়নি বলে তিনি নিজেই বিষয়টি স্পষ্ট করেছেন।

ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ওমানে অবস্থানকালে তার সঙ্গে থাকা ইরানি প্রতিনিধিদলটি সাময়িকভাবে তেহরানে ফিরে গিয়েছিল। তবে আরাগচির ইসলামাবাদ প্রত্যাবর্তনের সময় ওই প্রতিনিধিদলটিও আজ রাতে পুনরায় পাকিস্তানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই কূটনৈতিক সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত দ্বিপাক্ষিক স্বার্থরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই ইরানের এই শীর্ষ কূটনীতিক পুনরায় পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights