কালিয়াকৈরে দেশীয় অস্ত্র সহ -২ ডাকাত গ্রেফতার পুলিশের এসআই আহত
কালিয়াকৈর (গাজীপুর)স্টাফ রিপোর্টার
ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ-২ ডাকাত গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। অভিযানের সময় তাইফুর রহমান নামের এক উপপরিদর্শক (এস আই) আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত দলের-২ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার রাধানগর এলাকার জিন্নাত আলীর ছেলে রুবেল (৩১) এবং বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকার জমশেদ প্রমাণিকের ছেলে মোঃ তুহিন প্রমাণিক (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রা এলাকায় পুলিশ অভিযান চলায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় ডাকাত দলের কয়েকজন পালিয়ে যান এবং রুবেল ও তুহিন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের (এস আই) উপপরিদর্শক তাইফুর রহমান আহত হন। পরে তাকে উদ্ধার করে কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা দেওয়া হয় । গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
